আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 1:31 am || প্রকাশের তারিখ: January 12, 2020, 10:28 am
নেত্রকোনায় সিবিএ এর কমিটি গঠন: সভাপতি কাজল, সম্পাদক তাজুল
দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। নেত্রকোনা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এমপ্লয়িজ ইউনিয়ন ( সি বি এ) এর আঞ্চলিক কমিটি গঠন হয়েছে । রবিবার দুপুরে জেলার দুর্গাপুর পৌর শহরের মার্কাস মোড় এলাকায় তাদের একটি কার্যালয়ে সাংবাদিকদের মাঝে কমিটিতে তুলে ধরা হয় ।

এর আগে গত ১০ জানুয়ারি শুক্রবার নেত্রকোনার নাগড়ার জেলা পরিষদ কার্যালয়ে কমিটি গঠন করা হয় । এতে সভাপতি মোঃ কাজল মিয়া (দুর্গাপুর) ও সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম (ধরমপাশা) নির্বাচিত করা হয় ।

এছাড়াও কার্যকারী সভাপতি ঝুমা চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থনীতি সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক মিঠুন চন্দ্র, প্রচার সম্পাদক মোবারক হোসেন, মহিলা সম্পাদক রুনা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াস হোসেন, সদস্য জাফর ইকবাল সহ ১৭ সদস্য বিশিষ্ট নেত্রকোনার আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম