আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 13, 2026, 3:07 am || প্রকাশের তারিখ: January 12, 2020, 12:58 pm
বঙ্গবন্ধুর  মত একজন মহামানবকে পাওয়া জাতীর জন্য গৌরবের : গণপূর্তমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। একজন মহামানবকে পাওয়া কোনও জাতীর জন্য সবচেয়ে গৌরবের বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাড ভোকেট শ. ম. রেজাউল করিম।তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে কেউ কেউ ভুল করে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বলেন। তখন আমরা প্রশ্ন তুলি, এক হাজার বছরের আগে আরও কেউ ছিল কিনা। এটাই চূড়ান্ত যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রবিবার (১২ জানুয়ারি) আইন, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতি স্থাপনের পর তিনি এসব কথা বলেন।
শ. ম. রেজাউল করিম বলেন, ‘গোটা জাতির জন্য একটি গৌরব উজ্জ্বল অধ্যায় বাঙালি জাতির ইতিহাসে একজন মহামানবকে পাওয়া। সেই মহামানব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন, ‘টুঙ্গিপাড়ার অজপাড়াগায়ে বাগিয়ার খালের পাশে ছোট্ট একটি পরিবারে জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর। এরপর খোকা মিয়া থেকে তিনি ধীরে ধীরে শেখ মুজিব, শেখ সাহেব, বঙ্গবন্ধু, জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি বিশ্বের নির্যাতিত, নিষ্পেষিত মানুষের নেতায় পরিণত হন।’
নিজেদের দল প্রসঙ্গে গণপূর্তমন্ত্রী বলেন, ‘আমরা এটা বলছি না যে, আওয়ামী লীগ সরকার সব ভালো কাজ করছে, আমরা সব ঠিক করে ফেলেছি। কিন্তু একটা কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী যে অদম্য ইচ্ছা ও সাহস দেখিয়েছেন, এটা বিশ্বের ইতিহাসে বিস্ময়। ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করি। যে প্রার্থীই নির্বাচিত হবেন, তাকেই আমরা প্রতিনিধি হিসাবে মেনে নেবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম