আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: January 12, 2020, 3:18 pm
খালেদা জিয়ার প্রতি সরকার  সর্বোত্তম চিকিৎসা সেবায় যত্নবান : তথ্যমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সরকার খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার প্রতি যত্নবান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতিতে ব্যস্ত বিএনপি আজ রবিবার (১২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এসময় হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া যে অসুস্থতায় ভুগছেন এটি তার বহুদিনের পুরনো রোগ। এ রোগ নিয়ে তিনি দু’বার প্রধানমন্ত্রী এবং দু’বার বিরোধীদলীয় নেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।



তিনি বলেন, খালেদা জিয়া আর্থ্রাইটিসে ভুগছেন। এ রোগের কারণে তার পায়ে ও কোমরে ব্যথা আছে। সরকার খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার প্রতি যত্নবান। সেই জন্য তাকে মাসের পর মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রাখা হয়েছে। এরপরও প্রতিদিন চিকিৎসকরা তার নিয়মিত চেকআপ করছেন। কিন্তু খালেদা জিয়া যতটুকু অসুস্থ তার চেয়ে বেশি অসুস্থতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে দেশের মানুষের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীকে দেশবাসীর কাছে খাটো করছে বিএনপি।
আমি বিএনপিকে বিনীতভাবে অনুরোধ করবো তারা যেন এটা না করে। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির মতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা ডাক্তার নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ খুব বড় ডাক্তার। তারা চিকিৎসকদের চেয়ে অনেক বেশি বোঝেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম