আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:24 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 6:36 am
নীলফামারীতে অবৈধ নসিমন চাপায় ঝড়ে গেলো স্কুল ছাত্রের প্রাণ
নীলফামারী সংবাদদাতা।। নীলফামারীতে স্যালো ইঞ্জিন চালিত অবৈধ নসিমন চাপায় মোরসালিন ইসলাম আসিফ নামের এক অষ্টম শ্রেনীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার(১২ জানুয়ারি)দুপুরের দিকে নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়ন পরিষদের সামনে শহর বাইপাস সড়কে।নিহত ছাত্র ইটাখোলা ইউনিয়নের সিংদই ছাড়ারপাড় গ্রামের আব্দুর রাজ্জাক বাদশার ছেলে ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র। এঘটনায় আহত ওই নছিমনের দুই আরোহীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, মেধাবী ওই শিক্ষার্থী মোরসালিন আসিফ প্রতিদিন বাইসাইকেলে স্কুলে যাতা-য়াত করত। ঘটনার দিন স্কুল শেষে বাড়ি ফেরার পথে গরু বহনকারী একটি নছিমন পেছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। এসময় ওই নছিমনের যাত্রি জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ পাঠানপাড়া গ্রামের গরু ব্যবসায়ী সফিকুল ইসলাম (৩৮) ও জাহিদ হোসেন (৫৫) আহত হয়। তাদেরকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০টি গরুসহ ওই নসিমনটি আটক করা হয়েছে।এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদি হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।তবে নসিমন চালক পলাতক রয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম