আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 7:17 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 6:59 am
ঢাকায় ৭৮ ঘন্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির (ডিএসসিসি ও ডিএনসিসি) নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ঢাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত ৭৮ ঘণ্টা এ নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে ২৯ জান‌ুয়া‌রি মধ্যরাত ১২টা থে‌কে ৩০ জানুয়া‌রি মধ্যরাত পর্যন্ত আরও বেশ‌কিছু যানবাহন চলাচ‌লে নি‌ষেধাজ্ঞা থাক‌বে।

নির্বাচন কমিশনের উপ-সচিব মাহফুজা আক্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে- ভোট উপলক্ষে ২৭ জানুয়ারি মধ্যরাত ১২টা থেকে ৩১ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৭৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এজন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বলেছে কমিশন।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম