আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 21, 2026, 9:42 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 8:50 am
আওয়ামী. পদ পেয়ে খুশি খোকন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ফের নির্বাচন করার সুযোগ পাননি বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দলের মনোনয়ন না পেয়ে চোখের জলে ভাসিয়েছেন দু’নয়ন। এবার পেলেন দলের প্রধানের ভালোবাসা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হয়েছেন তিনি। আর এমন পুরস্কারে বেশ খুশি মনোনয়ন না পাওয়া সাঈদ খোকন।

সোমবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাত থেকে এ সংক্রান্ত চিঠি গ্রহণ করেন তিনি। এসময় বেশ হাসিখুশি দেখা যায় তাকে।

এর আগে গতকাল রোববার আওয়ামী লীগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাঈদ খোকনকে দলের কার্যনির্বাহী সদস্য করার বিষয়টি জানানো হয়।

দলের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এ মনোনয়ন প্রদান করেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম