আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:05 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 10:20 am
তীব্র কুয়াশায় চট্রগ্রামের বিমান কলকাতায়
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঘন কুয়াশার কারণে ওমান থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনেন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার সকাল সাড়ে আটটায় বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের কথা ছিল।শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে ওমানের মাসকাট থেকে আসা বিমানের ১২২ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণ করতে পারেনি। পরে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।এদিকে একই কারণে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা বন্ধ ছিল সকালে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম