আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:05 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 10:27 am
পর্দা কেলেঙ্কারির ঘটনায় তিন চিকিৎসক কারাগারে
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহুল আলোচিত ‘পর্দা কেলেঙ্কারির’ ঘটনায় তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল রোববার সকালে  অভিযুক্ত তিন চিকিৎসক অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার বেগমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

পরে আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।ওই তিন চিকিৎসক হলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দন্ত বিভাগের সহকারী অধ্যাপক গণপতি বিশ্বাস ওরফে শুভ, ওই হাসপাতালের গাইনি বিভাগের সাবেক জুনিয়র কনসালটেন্ট মিনাক্ষী চাকমা ও ওই হাসপাতালের সাবেক প্যাথলজিস্ট এ এইচ এম নুরুল ইসলাম।পরস্পর যোগসাজশে অপ্রয়োজনীয় ও অবৈধভাবে প্রাক্কলন ব্যতীত উচ্চমূল্যে হাসপাতালের যন্ত্রপাতি (ইকুভমেন্ট) ক্রয়ের অভিযোগে ওঠে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে।

এতে সরকারের ১০ কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে দায়ের করা দুদকের মামলায় তিন চিকিৎসককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম