আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:30 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 10:47 am
পাওনাদারের চাপ সইতে না পেরে কিডনি বিক্রি
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে ঋণের দায়ে পাওনাদারদের চাপ সইতে নাপেরে কিডনি বিক্রির ঘটনা ঘটেছে। জেলার পাঁচবিবি উপজেলার বাঁশখুর গ্রামের সাইফুল ইসলামের পুত্র মো: রেজোয়ান(৩৩) নিজের অকাল মৃত্যুর কথা জেনেও অভাবের তাড়নায় ঋণের দায়ে পাওনাদারদের চাপ সইতে নাপেরে নিজের কিডনি বিক্রি করে তার ঋণ পরিশোধ করেছেন বলে জানা গেছে।
বিষয়টির খোঁজ খবর নিয়ে জানা গেছে বর্তমানে কিডনি বিক্রি করার অপরাধের আতঙ্কে ভুগছেন  রেজোয়ান  ও তার পরিবারের সদস্যরা।
ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা দাবি করছেন রেজোয়ান তার একটি কিডনি সেচ্ছায় দান করেছেন এবং এর বিনিময়ে তাকে প্রায় ৪ লক্ষ্য টাকা দেওয়া হয়েছে।
এ ঘটনায় একই গ্রামের হালিম ও অঙ্গাতনামা আরেক  যুবক তার কিডনি বিক্রি করেছেন বলে এলাকায় আলোচনা-সমালোচনার গুন্জনের খবর পেয়ে বিষয়টির সঠিক তথ্য জানতে হালিমের বাড়িতে গিয়ে তার কোন খোঁজ খবর না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অনুসন্ধান করতে সরেজমিনে গিয়ে জানা গেছে প্রায় ৮মাস পূর্বে ঋণের বোঝা মাথায় নিয়ে কাজের সন্ধানে রেজোয়ান ঢাকা শহরে চলে গেলে সেখানে নবওয়াত হোসেন নামের এক ব্যক্তির সিকিউরিটি সার্ভিস কোম্পানিতে যোগদান করেন।
ঢাকা বসুন্ধরা এলাকার সোনালী ব্যাংকের কোন এক শাখায় সিকিউরিটি গার্ডের দাযিত্ব ছিল তার কর্মস্থল।
রেজোয়ানের ভাষ্য মতে ঐ চাকুরী করা কালিন সময়ে পরবর্তিতে তার একটি কিডনি দান করলে এর বিনিময়ে কোম্পানির মালিক তাকে প্রায় ৪ লক্ষ্য টাকা দিলে সেই টাকা দিয়ে সে তার ঋণ পরিষোধ করেছেন এবং বর্তমানে সে শারীরিক ভাবে কর্মক্ষম অবস্থায় দিনাতিপাত করছেন।
বিষয়টি নিয়ে অত্র এলাকার জনমনে নানা জল্পনা-কল্পনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপরোক্ত ঘটনার বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান এ সংক্রান্ত কোন অভিযোগ থানায় এখনো আসেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টাটাস দৃষ্টিগোচর হলে এ বিষয়ে থানা পুলিশের তদন্ত চলছে এবং পরবর্তিতে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম