আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:18 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 2:26 pm
বিএনসিসি’র নোবিপ্রবি প্লাটুনের সিইউও হলেন নোবিপ্রবি’র জহির
নোবিপ্রবি সংবাদদাতা।। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ময়নামতি রেজিমেন্টের ৬ নং ব্যাটালিয়নের ডি কোম্পানির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোঃ জহিরুল ইসলাম উজ্জল।

সোমবার (১৩ জানুয়ারী) এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ময়নামতি রেজিমেন্ট কমান্ডার ও ব্যটালিয়ন এ্যাডজুট্যান্ট তাকে ক্যাডেটদের সর্বোচ্চ র‌্যাঙ্ক সিইউও এর ব্যাচ পড়িয়ে দেন।

এ সময় ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার ল্যাফটেনেন্ট কর্ণেল সালাউদ্দিন আল মুরাদ জি, ময়নামতি ব্যটালিয়ন এডজুট্যন্ট মেজর শিব্বির আহমেদ বিপু এবং সামরিক ও বেসামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোঃ জহিরুল ইসলাম নোবিপ্রবি'র অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম