আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 12, 2026, 12:28 am || প্রকাশের তারিখ: January 13, 2020, 2:35 pm
‘মুজিববর্ষের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষকদের সচেষ্ট থাকতে হবে’
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেছেন, মুজিব বর্ষের লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে প্রাথমিক স্তরের শিক্ষকদের অধিক আন্তরিক হতে হবে। ‘নিরক্ষর জনগোষ্ঠীকে স্বাক্ষরজ্ঞান দানের মাধ্যমে জীবন ব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্ঠি করা’ আসন্ন মুজিব বর্ষের এ লক্ষ্য ও উদ্দেশ্য দেশব্যাপি বাস্তবায়ন করতে হবে।
সোমবার বেলা ১২টায় মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ শুধু আনন্দ উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা। এ বর্ষকে অবলম্বন করে গোটা দেশে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও ভিত মজবুত করতে হবে।
সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তাগণ ও ৩০৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম