আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 2:15 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 3:03 pm
সাভারের আশুলিয়ায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে এক নারী আটক-অভিযান চলছে
নিজস্ব প্রতিবেদক।।আশুলিয়ার গকুলনগর এলাকায় জঙ্গি সন্দেহে ঘিরে রাখা দুই তলা ভবন থেকে এক নারীকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সোমবার (১২ জানুযারী) রাত ৭টার দিকে ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ রিজাউল হক দিপু।



এর আগে সোমবার (১২ জানুয়ারী) বিকেল ৫টা থেকে গকুলনগর বাজার সংলগ্ন আক্তার হোসেনের বাড়িটি ঘিরে রাখা হয়। জানা গেছে, ১ বছর ধরে দুই তলা ওই বাড়িটি নির্মাণ করা হয়। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, জঙ্গি সন্দেহে আমরা বিকেল থেকে এই বাড়িটিতে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত এক নারীকে আটক করতে পেরেছি। অভিযান শেষে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম