প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 11:14 pm || প্রকাশের তারিখ: January 13, 2020, 4:18 pm
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের ফকিরহাটে মটর সাইকেল দুর্ঘটনায় হ্যামকো ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সহকারী ম্যানেজার মোঃ নজরুল ইসলাম দুলাল (৩৭) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার দুপুরে খুলনা-মংলা মহাসড়কের শ্যামবাগাত বাসস্ট্যান্ডে এর্দুঘটনায় তিনি প্রাণ হারান। তিনি খুলনা খালিশপুর নিবাসী মরহুম নুর মোহম্মদ মৃধার পুত্র।
স্থানীয়রা জানান, তিনি অফিসিয়াল একটি কাজে যাওয়ার সময় শ্যামবাগাত বাসস্ট্যান্ডে পৌঁছালে সেখানে পল্লী বিদ্যুতের খুটি বহনের কাজে নিয়োজিত একটি নছিমনের সাথে ধাক্কা লাগলে তিনি গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
পরে বিকাল ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরন করেন। তার ছোট দুটি কন্যা সন্তান ও স্ত্রী আছে। তার অকাল মৃত্যুতে এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দুর্ঘটনাকবলিত এলাকার মানুষ জানায়, পল্লী বিদ্যুতের বিভিন্ন মালামাল পরিবহনের জন্য পল্লী বিদ্যুত কর্তৃপক্ষ প্রায়ই রাস্তায় চলাচল অননুমোদিত নছিমন পরিবহন ব্যবহার করে। অনুমোদনহীন এসব তিন চাকার নসিমনের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রায়ই দুর্ঘনার সৃষ্টি হয়। এলাকাবাসী এসব নসিমন ও করিমন নামের থ্রি হুইলার যান চলাচল বন্ধের দাবী জানান।
আ/রিফাত