প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:08 pm || প্রকাশের তারিখ: January 14, 2020, 6:31 pm
ইবি সংবাদদাতা।। দুইদিন ব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা বিভাগীয় সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের আয়োজনে কর্মশালার শুভ উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায়।
এসময় ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক জি.কে সাদিকসহ খুলনা জোনের চারটি সংসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, রবিবার কর্মশালার প্রথম দিনে বাংলাদেশের ইতিহাস ও ছাত্র আন্দোলনের উপর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুল মুঈদ ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল এবং শিক্ষা আন্দোলন ও সমাজ পরিবর্তনের আন্দোলনের উপর সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি এস.এম শুভ আলোচনা করেন।
কর্মশালার দ্বিতীয় দিনেও বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি এস. এম শুভ। এছাড়াও কর্মশালা উপলক্ষ্যে ক্যাম্পাসে র্যালি ও তাদের দলীয় টেন্টে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য, সংগঠনটির খুলনা জোনের ঝিনাইদহ, রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।