আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 11:15 pm || প্রকাশের তারিখ: January 14, 2020, 6:37 pm
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু
পাইকগাছা সংবাদদাতা।। খুলনার পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আরিফা খাতুন (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।  সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে পাইকগাছার পৌরসভাস্থ সরল বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিফা পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আব্দুল বরিকের মেয়ে ও খুলনা সরকারি মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, কপিলমুনি থেকে যাত্রী নিয়ে পাইকগাছার দিকে একটি ইজিবাইক আসছিল। পথিমধ্যে সরল বাজার এলাকায় এক অন্ধ ব্যক্তি সামনে পড়লে দ্রুতগামী ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরই উল্টে পড়ে। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, পাইকগাছা পৌরসভাস্থ সরল বাজারের হারুনের চায়ের দোকানের সামনে মেইন রোডে একটি ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায়। এতে ইজিবাইকের যাত্রী আরিফা খাতুন মারাত্বক আহত হলে পথচারীরা আরিফাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম