আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 12:18 am || প্রকাশের তারিখ: January 15, 2020, 12:29 pm
শিকার করতে গিয়ে ধরা খেল মেছো বাঘ!!
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। শিকারী খাবার মুরগি খেতে এসে মালিকের পাতা ফাঁদে ধরা পড়েছে একটি মেছো বাঘ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হাজীপাড়ার আবদুল্লাহ আল মনজুর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক মনজুর জানান-বেশ কিছুদিন ধরে অদৃশ্য কিছু একটা এসে আমাদের মুরগীগুলো খেয়ে যাচ্ছিল। কিন্তু কীভাবে এই কাণ্ড ঘটছে বুঝতে উঠতে পারছিলাম না।

তাই মঙ্গলবার রাতে মুরগীর খাঁচায় একটি মুরগী কৌশলে বেঁধে খাঁচার দরজা খোলা রাখি। গভীর রাতে অদৃশ্য প্রাণীটি যখন খাঁচায় প্রবেশ করে তখন খাঁচার দরজায় আটকে যায়। পরে দেখা যায় এটা একটা বড় আকারের মেছোবাঘ।

এ খবর জানাজানি হলে মেছোবাঘটিকে একনজর দেখতে শত শত উৎসুক জনতা মনজুর বাড়িতে ভিড় জমায়।

মেচোবাঘটিকে বনবিভাগের কাজে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মনজু।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম