প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 3:07 pm || প্রকাশের তারিখ: January 15, 2020, 12:40 pm
ঠাকুরগাঁও সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ও মামুন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ঠিকাদার আবু তাহের এর ব্যক্তিগত উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও সুয়েটার বিতরণ করেন ।
পৌর শহরের শিবদিঘী চোরাস্তা জিরো পয়েন্ট সংলগ্ন তার নিজ দোকান প্রতিষ্ঠানের সামনে এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি । এসময় সেখানে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাঃ হাবলু, ঠিকাদার রিপন আলী, সাংবাদিক রফিকুল ইসলাম সুজন , আ'লীগ নেতা আব্দুল কাদের গামা সহ অনেকে।
গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে ঠিকাদার আবু তাহের নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন, তিনি এভাবে সর্বদাই তাদের বিপদ আপদে পাশে থেকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন । এসময় তিনি তার স্ত্রী হালিমা আক্তার ডলির জন্য দোয়া কামনা করেন ।
আ/রিফাত