আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 21, 2026, 12:18 am || প্রকাশের তারিখ: January 15, 2020, 12:50 pm
ঝালকাঠিতে ৫ দিনব্যাপী গোসাই নবান্ন উৎসব শুরু
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠির কাঁঠালিয়ায় শ্রী গুরু সংঘ আশ্রমে বুধবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৯৪তম গোসাই নবান্ন উৎসব।

উৎসব উপলক্ষে আমুয়ার সোনাউটা গ্রামের এ আশ্রমে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, মহোৎসব ও পিঠা পুলি। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদকতরুন কর্মকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকানসহ দেশ-বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন।

প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আগামী ২০ জানুয়ারি সমাপ্ত হবে এ উৎসব।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম