আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 20, 2026, 4:32 am || প্রকাশের তারিখ: January 15, 2020, 1:31 pm
দেশীয় অস্ত্রসহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ আটক-৬
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠিতে চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৬ জনকে গ্রেফতার করেছে  পুলিশ। গ্রেফতারকালে সাবেক এ ছাত্রলীগ নেতার বাসা থেকে ১৫টি দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম অপু, সাইফুল ইসলাম সোহাগ ও পলাশ দাশ।

ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমান মামলার বরাদ দিয়ে জানান, জেলা শহরের বিকনা এলাকার কামাল হোসেন হাওলাদার নামের এক ঠিকাদারের কাছে মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবী করে আসছে ছাত্রলীগ নেতা মিলন। এ ঘটনাটি ঠিকাদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জালানে ক্ষিপ্ত হয়ে মিলন ও তার লোকজন গত ৫ জানুয়ারি ঠিকাদার কামাল হোসেনকে মারধর করে। পরে কামাল হোসেন এ ঘটনায় মিলনসহ ৬ জনকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করে।

আর ওই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে শহরের ডাক্তারপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা মিলনের বাসায় অভিযান করলে ১১টি দেশিয় ধারালো রামদা ও ৪টি পাইপসহ প্রথমে মিলন আটক হয়। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয় আরো ৫ জনকে আটক করে পুলিশ। ঠিকাদাদের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে মিলনসহ ৪ জনকে আদালতে সোপর্দ করা হবে বলে জনীয়েছেন পুলিশ।

এদিকে মিলনের কাছে আরও অস্ত্র রয়েছে বলে পুলিশ ধারনা করছে। সে ব্যপারেও অভিযান চলানো হচ্ছে বলেও জানান ওসি মো. খলিলুর রহমান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম