আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: January 15, 2020, 1:48 pm
৫১ গ্রাহকের টাকা উত্তোলন, ব্যাংক ম্যানেজার গ্রেফতার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নোয়াখালীতে অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার মো. নুরনবী চৌধুরীকে গ্রেপ্তার করেছে দুদক।

বুধবার (১৫ ই ডিসেম্বর) দুপুরে মাইজদী কেজি স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, নোয়াখালী জেলার সূবর্ণচর উপজেলার সূবর্ণ চর শাখা ও চরবাটা শাখার ম্যানেজার মো. নুরনবী চৌধুরী ব্যাংকের ম্যানেজার থাকাকালে গ্রাহকদের ঋণ দেওয়ার নাম করে স্বাক্ষর নিয়ে ঋণ তুলে তা আত্মসাত করেন। এর পরিমাণ প্রায় ২০,০০০০০/-(বিশ লাখ) টাকা।

নোয়াখালী দুদকের সহকারী পরিচালক বাদী হয়ে তার বিরুদ্ধে তিনটি এজাহার দাখিল করেন।

জাহার সূত্রে জানা গেছে, ৫১ জন গ্রাহকের নামে তিনি ওই টাকা উত্তোলন করেন। জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সুবেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- গ্রেপ্তার নুর নবী চৌধুরীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম