আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:16 pm || প্রকাশের তারিখ: January 15, 2020, 2:11 pm
নোবিপ্রবিতে আইসিই বিভাগের ৪র্থ ব্যাচের  বিদায় অনুষ্ঠান
নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগের চতুর্থ ব্যাচের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের আইসিই বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আশিকুর রহমান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা।

এছাড়াও অনুষ্ঠানে আইসিই বিভাগের বিভাগের অন্যান্য শিক্ষক, বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য চতুর্থ ব্যাচের গ্র্যাজুয়েটদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন এবং উপাচার্য মহোদয়কে বিভাগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম