আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:04 pm || প্রকাশের তারিখ: January 15, 2020, 2:30 pm
বাড়ি ভাড়া চাইতে গিয়ে গনধর্ষণ
নিজস্ব প্রতিবেদক।। বাড়ি ভাড়া চাইতে গিয়ে ভাড়া না পেয়ে পোশাকশ্রমিক গনধর্ষণের শিকার হয়েছে। এসময় বেধে রাখা হয় ধর্ষনের স্বীকার পোশাককর্মীর স্বামীকে। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে সাভারের আশুলিয়ার পশ্চিম জামগড়ায় ধর্ষনের ঘটনায় অভিযুক্ত বাড়িমালিককে গ্রেফতার করা সম্ভব হলেও বাকিদের আটক করা সম্ভব হয়নি।

থানায় ভুক্তভোগী নারী শ্রমিকের অভিযোগ থেকে জানা যায়, তিনি পশ্চিম জামগড়া এলাকায় মোঃ কালামের বাড়ির একটি কক্ষে ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করেন। মঙ্গলবার রাতে স্বামী সহ তিনি নিজ কক্ষেই ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে বাড়ির মালিক তার পাঁচ সঙ্গী নিয়ে ডিসেম্বর মাসের বকেয়া ভাড়ার জন্য তার কক্ষে আসেন। এসময় কারখানায় তাদের বেতন পরিশোধ করা হয়নি বলে বাড়ির মালিককে জানালে বাড়ির মালিকের সহযোগী দুইজন তার স্বামীকে পাশের কক্ষে আটকে রাখে। এরপর তিনজন তার হাত-পা চেপে ধরে এবং বাড়ির মালিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকি তিনজন পরবর্তীতে ভোর ৪টা পর্যন্ত তাকে ধর্ষণ করে চলে যায়। পরে ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক সকালে আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন।

এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, ভুক্তভোগী ওই নারী শ্রমিকের অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত বাড়ির মালিক কালামকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাকি অভিযুক্তদের আটকের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম