আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:45 pm || প্রকাশের তারিখ: January 16, 2020, 12:36 pm
আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার বিশিষ্ঠ্য ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত।
১৯৮৪ ইং সালে স্থাপিত প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা প্রেসক্লাব  কার্যালয়ে ১৫ ই জানুয়ারী বুধবার বিকাল ৫ ঘটিকায় উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শ্রীঃ বিরেন চন্দ্র দাসের সভাপতিত্বে আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকিউল ইসলাম, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট মডেল প্রেস-ক্লাবের সাধারন সম্পাদক বিপুল কুমার সরকার ও যুগ্ম সাধারন সম্পাদক মোঃ গোলাপ হোসেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ রানা চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফাত রহমান মুন, সাধারন সম্পাদক শ্রীঃ নিরেন চন্দ্র দাস, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু রায়হান, সাংবাদিক মোঃ রনি আকন্দ, মোঃ আব্দুর রহীম, চৈতন্য চ্যাটার্জীসহ বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দরা।
আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম