আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 11:16 pm || প্রকাশের তারিখ: January 16, 2020, 12:50 pm
ইবি’র নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৬ জানুয়ারী
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ২৬ জানুয়ারী। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নতুন শিক্ষাবর্ষের সব বিভাগে ভর্তি কার্যক্রম সম্পন্ন না হওয়ায় ২৬ জানুয়ারী থেকে নির্ধারিত সময়ানুযায়ী স্ব-স্ব বিভাগে ক্লাস শুরু হবে।

এছাড়া ৩ ফ্রেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন বরণে নবাগত শিক্ষার্থীদের বরণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, এ বছর ৮টি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মোট ২ হাজার ৩০৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.iu.ac.bd)-তে জানা যাবে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম