প্রিন্ট এর তারিখ: September 14, 2026, 3:53 pm || প্রকাশের তারিখ: January 16, 2020, 1:35 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। খুলনার জেলার দিঘলিয়ায় আশরাফুল আলী (২২) নামে এক পাটকল শ্রমিকের পায়ুপথে ময়লা পরিস্কার করার মেশিন দিয়ে হাওয়া দিয়েছে সহকর্মীরা।এর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দিঘলিয়ার সাগর জুট মিলে এ ঘটনা ঘটে।
আশরাফুল ওই জুট মিলের শ্রমিক ও স্থানীয় সেনহাটি এলাকার রবিউল ইসলামের ছেলে।
আহতের চাচা মাসুদ শেখ জানায়, নিজের কাজ শেষে মিলের মধ্যে ঘুমিয়ে ছিল আশরাফুল। এ সময় মিলের শ্রমিক নাজমুলসহ আরো কয়েকজন তার হাত-পা চেপে ধরে পাটকলের ময়লা পরিষ্কার করার মেশিনের নল মলদ্বারে ঢুকিয়ে হাওয়া দেয়। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে আশরাফুল। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার মলদ্বারে অপারেশন করা হয়েছে।
আ/রিফাত