আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:06 pm || প্রকাশের তারিখ: January 16, 2020, 1:40 pm
‘হিন্দু মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন তাই!’
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ‘হিন্দু মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন তাই!’ এ স্লোগানকে নিয়ে ঢাকার সিটি নির্বাচনের তারিখ পেছোতে অনশন শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন শুরু করেন তারা।

এর আগে মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার মুখোমুখি হন। পরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা।

বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের প্রতিবাদী প্ল্যাকার্ডে লিখা ছিল- ‘পূজার দিন নির্বাচন মানি না, মানবো না’; ‘৩০ তারিখ নির্বাচন মানি না; আমারা সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘হিন্দু মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন তাই!’

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম