আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:04 pm || প্রকাশের তারিখ: January 16, 2020, 1:57 pm
আদালতে ধর্ষণের স্বীকারোক্তি ধর্ষক মজনুর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আদালতে স্বীকারোক্তিমূলত জবানবন্দি দিয়েছেন ধর্ষণ মামলার আসামি মজনু। মজনু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুর্মিটোলা এলাকায় ধর্ষণ করে।

মজনুকে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আবু সিদ্দিক আজ আদালতে হাজির করেন। আসামি মজনু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি দেয়ায় মামলার তদন্ত কর্মকর্তা তা রেকর্ড করার আবেদন জানান।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামির জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বৃহস্পতিবার মজনুকে ৭ দিনের রিমান্ডে পাঠায় ঢাকার সিএমএম আদালত।

গত ৫ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন। সেখানে মজনু মেয়েটিকে উঠিয়ে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। পরেরদিন আন্দোলনে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রছাত্রীরা।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম