আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 3:57 am || প্রকাশের তারিখ: January 16, 2020, 3:48 pm
চট্টগ্রাম সিটি করপোরেশেনের মেয়রকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এমপি মোছলেমের সাক্ষাৎ
আমাদেরবাংলাদেশ  ডেস্ক।।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে জয় পাওয়া সংসদ সদস্য মোছলেম উদ্দীন আহমেদ।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় গণভবনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রার্থী বিজয়ী হওয়ায় মোছলেম উদ্দীন আহমদকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।



প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে প্রধানমন্ত্রী এই উপ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেছেন, দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জয় যে নিশ্চিত হয়, এটাই তার প্রমাণ। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সহ সভাপতি শাহজাদা মহিউদ্দিন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম