আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 8:44 pm || প্রকাশের তারিখ: January 17, 2020, 12:56 pm
শেরপুরে পাখির আবাসস্থল ও খাল-বিল রক্ষার দাবীতে স্মারকলিপি প্রদান
শেরপুর সংবাদদাতা।। বিলুপ্ত প্রায় পাখির আবাস বনভ‚মি ও খাল-বিল রক্ষার দাবিতে ৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর সোসাইটির পক্ষ থেকে সভাপতি সুজয় মালাকার স্মারকলিপি প্রদান করেন। ওইসময় সংগঠনের সাধারন সম্পাদক শহীদুজ্জামান, লিটন সাহাসহ অন্যান্য সদসবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই স্মারকলিপিতে তারা দেশে বিপন্ন প্রজাতির মদনা টিয়ার শেরপুর জেলার একমাত্র আবাসস্থল নালিতাবাড়ি উপজেলার পানিহাতা শালবনের শালগাছ কাটা বন্ধ, দ্রুতবর্ধনশীলপরিবেশের জন্য ক্ষতিকর বিদেশী প্রজাতির বৃক্ষ রোপন রোধ, পাহাড়ি টিলা কাটা, পথর ও বালু উত্তোলনসহ মাছ চাষের নামে নির্বিচারে জলাশয় ইজারা প্রদান বন্ধের দাবি জানান।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম