প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:41 pm || প্রকাশের তারিখ: January 18, 2020, 7:55 am
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকার বাড্ডায় এক দিন বয়সের এক নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সেই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বাড্ডার আফতাবনগর প্রজেক্টের একটি বাড়ির পাশ থেকে শুক্রবার দুপুর ২টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ধারণা করছে, ভোরেবেলার দিকে কে বা কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে রেখে যায়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী জানান, দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি একটি শপিংব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় ছিল।
অঅ/রিফাত