আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 21, 2026, 9:59 pm || প্রকাশের তারিখ: January 18, 2020, 7:58 am
খামেনিকে সতর্ক হয়ে কথা বলতে বললেন ট্রাম্প
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ইরানের সর্বোচ্চ ক্ষমতাধারী নেতা আয়াতুল্লাহ খামেনিকে কথা বলার সময় অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ৮ বছর পর জুমার নামাজের খুতবায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে খামেনির ভাষণের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানান ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প লেখেন, 'ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা, যিনি বেশ কয়েকদিন ধরেই আর সর্বোচ্চ স্থানে নেই, তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপ সম্পর্কে নোংরা ও অপমানজনক কথা বলেছেন। তাদের অর্থনীতি ভেঙে গেছে, লোকজন দুর্ভোগে রয়েছে। তাই কথা বলার সময় খামেনির খুব সতর্ক থাকা উচিত।'

এদিকে, শুক্রবার দীর্ঘ ৮ বছর পর জুমার নামাজে ইমামতি করেন ইরানের এই নেতা খামেনি। নামাজের আগে দেওয়া খুতবায় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপকে আক্রমণ করেন এবং ইরানি সেনাবাহিনীকে সমর্থন করেন। ভাষণে তিনি ট্রাম্পকে ভাঁড় আখ্যা দিয়ে বলেন, ইরানি জনগণের পেছনে বিষাক্ত ছুরি ধরে তাদেরই সমর্থন দেওয়ার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

নামাজের আগে দেওয়া খুতবায় তিনি বলেছেন, 'কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা আমেরিকার সম্মান-মর্যাদায় গিয়ে আঘাত হেনেছে। আমেরিকা নিজেকে পরাশক্তি দাবি করে দম্ভ দেখানোর কারণে আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র তাদের সেই দম্ভে আঘাত করেছে। তারা এখন বলছে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করবে। কিন্তু এসবের মাধ্যমে তারা আর তাদের হারানো সম্মান ফিরে পাবে না।'

আর/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম