আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:45 pm || প্রকাশের তারিখ: January 18, 2020, 8:04 am
ভুরুঙ্গামারীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
কুড়িগ্রাম সংবাদদাতা।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ট্রাকচাপায় রেজাউল ইসলাম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার সড়কের কদমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইতিয়াজ কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

নিহত রেজাউল ইসলাম ভূরুঙ্গামারীর পাথরডুবী ইউনিয়নের চান্দিয়া বাজার এলাকার নুরুন্নবীর ছেলে। সে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতো বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রেজাউল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়।

পরে স্থানীরা রেজাউলকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার খবরে স্থানীয় জনতা ট্রাকটির গতিরোধ করে চালককে আটক করে পুলিশে দেয়।

ভুরুঙ্গামারী থানার ওসি ইতিয়াজ কবির জানান, ট্রাক ও ট্রাক চালক শাহজাহান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম