আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:41 pm || প্রকাশের তারিখ: January 18, 2020, 8:09 am
ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। গাজীপুরে টঙ্গীতে ইজতেমার ‍দ্বিতীয় পর্বের ময়দানে  আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে ৫৩ নম্বর খিত্তা (খুঁটি নং-১৮৫০) ও ভোর সাড়ে ৬টায় ৫৬নং খিত্তায় (খুঁটি নং-২৫৬) তাদের মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ জেলার উসমানপুর গ্রামের মৃত হাজী জয়নাল উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৬৫) ও গাইবান্দা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া গ্রামের আলহাজ মো. আবুল কাশেমের ছেলে আলহাজ মো. আবদুস সোবহান (৮০)।

এ নিয়ে ময়দানে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হলো।

ইজতেমা ময়দানের জিম্মাদার রফিকুল ইসলাম জানান, হুমায়ুন কবির শুক্রবার রাত দেড়টায় ও আবদুস সোবহান ভোর সাড়ে ৬টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম