আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 7:49 pm || প্রকাশের তারিখ: January 18, 2020, 12:40 pm
মেহেরপুরে ভাষা সৈনিক নজীর হোসেন আর নেই
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুরের ভাষা সৈনিক নজীর হোসেন বিশ্বাস (৮৫) চলে গেলেন না ফেরার দেশে। শনিবার (১৮ জানুয়ারী) দুপুর একটার দিকে সদর উপজেলার পিরোজপুর গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুকের তাজা রক্ত ঢেলে অর্জিত আমাদের মাতৃভাষা। ভাষার দাবিতে অনেকেই খেটেছেন জেল। রক্তের  দাম দিতেই বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। সেই ভাষার জন্য মেহেরপুরের যেকয়জন মানুষ আন্দোলন করেছিলেন নজীর হোসেন বিশ্বাস তাদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরে তিনি মস্তিস্কের পক্ষাঘাত ও বার্ধক্যজনিত কারণে নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে সন্তান ও নাতি নাতনি সহ অসংখ্য  গুনাগ্রাহী তিনি রেখে গেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম