প্রিন্ট এর তারিখ: July 19, 2026, 5:17 pm || প্রকাশের তারিখ: January 18, 2020, 1:13 pm
ঝালকাঠি সংবাদদাতা।। ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আল-আমিন তালুকদারকে সভাপতি ও দৈনিক ভোরের কাগজের আব্দুল মনান তাওহীদকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় দেশবাংলা ফাউন্ডশনের কনফারেন্স হলে সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচুর সভাপতিত্ব অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলো, সহ-সভাপতি মো. আতিকুর রহমান (সময়ের আলো), সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন রুবল (মোহনা টেলিভিশন, আলোকিত বাংলাদেশ) সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা শাÍ (পূর্বপশ্চিমবিডি নিউজ), অর্থ সম্পাদক বাবুল মিনা (আমাদের নতুন সময়), দপ্তর সম্পদক মো. রুবেল সিকদার (ভোরের ডাক), প্রচার সম্পাদক আরিফ খান (বরিশাল সময়), কার্যনির্বাহী সদস্যরা হলেন, রিয়াজুল ইসলাম বাচু (বর্তমান কথা), শাহাদাত হোসেন মনু (প্রতিদিনের সংবাদ), মো. সাইফুল ইসলাম (আনদ টিভি), মো. খালিদ হাসান (দিপ্ত টিভি), মো. নুরুজ্জামান (দেশ জনপদ), মো. মাছুম খান (আজকের বরিশাল), নাঈম হাওলাদার (আমার সংবাদ), আমির হাসন (বিজনেস বাংলাদেশ), সাইফুল ইসলাম (আজকের দর্পন), মো. সাইদুল ইসলাম (যায়যায় দিন), মো. বশির হাওলাদার (খোলা কাগজ), মো. সিদ্দিক আকন (ভোরের পাতা), মো. ইমাম হাসন (বিপ্লবী বাংলাদেশ)।