প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:41 pm || প্রকাশের তারিখ: January 18, 2020, 4:01 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বগুড়া-১ সারিয়াকান্দি -সোনাতলা) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুল মান্নানের মারা যাওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৮ জানুয়ারি) পাঠানো শোকবার্তায় মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুল মান্নান।
তার বয়স হয়েছিলো ৭০ বছর।এর আগে গত বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল মান্নানকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে লাইফসাপোর্টে নেওয়া হয়।