আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 4:45 pm || প্রকাশের তারিখ: January 19, 2020, 12:53 pm
আক্কেলপুরে ৫০ বছরের বৃদ্ধা নারীর গলা কেটে হত্যা
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের আক্কেলপুরে ৫০ বছরের বৃদ্ধা নারীর গলা কেটে হত্যা করা হয়েছে।


আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন বাজারের কাপড় ব্যবসায়ী বিশ্ব নাথ বসাকের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী সপ্তমী রানী বসাক (৫০) কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
আক্কেলপুর থানা পুলিশ ও উক্ত এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯ জানুয়ারী রবিবার সকালে প্রতিদিনের ন্যয় বিশ্ব নাথ বসাক রায়কালী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং তার ছেলে ও ছেলের বৌ একটি বিবাহ অনুষ্ঠানে চলে যায়।
পরে ব্যবসায়ীক কাজ শেষে দুপুরের খাবার খেতে বিশ্বনাথ বসাক বাড়িতে পৌঁছে শয়ন ঘড়ে তার স্ত্রীর গলা কাটা রক্তাক্ত দেহ পরে থাকা দেখে তার চিৎকারে এলাকাবাসি ছুটে আসেন।
ঘটনার খবর পেয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু ওবায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উক্ত বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
আ/রিফাত/রায়হান
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম