আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 6:36 pm || প্রকাশের তারিখ: January 19, 2020, 1:09 pm
শেরপুরের নকলায় আ’লীগের দলীয় অফিস উদ্বোধন
শেরপুর সংবাদদাতা।। শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার দুপুরে বারমাইশা বাজারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেকে ওই অফিস উদ্বোধন করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক কামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপন, উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারেক, উরফা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মিয়াসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আ/রিফাত/প্লাবন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম