আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 6:37 pm || প্রকাশের তারিখ: January 19, 2020, 1:12 pm
ঝিনাইদহে দুইশতাধীক যানবাহন  থেকে হাইড্রোলিক হর্ন জব্দ
ঝিনাইদহ সংবাদদাতা।। ঝিনাইদহে বিভিন্ন যানবাহন থেকে ২ শতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পুলিশ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

ঝিনাইদহ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর সালাহউদ্দিন জানান, উচ্চ আদালতের নির্দেশ মেনে ও সড়ক মহাসড়ক থেকে শব্দদুষণ দুর করতে রোববার শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে তারা।

এসময় বিভিন্ন চেকপোস্টে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানসহ ২ শতাধিক যানবাহন থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। ভবিষ্যতে কোন যানবাহনে এ হর্ন ব্যবহার করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা  নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর মাজহারুল ইসলাম, সার্জেন্ট নাজমুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম