আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 1:05 pm || প্রকাশের তারিখ: January 19, 2020, 1:14 pm
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল
ঝালকাঠি সংবাদদাতা।। ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে একটিমাত্র প্যানেল মনোনয়নপত্র দাখিল করেছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশানার অ্যাডভোকেট শহীদুর রহমান বাচ্চুর কাছে সকল প্রার্থীরা একত্রিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত একটি প্যানেল মনোনয়নপত্র দাখিল করায়, সকলেই বিজয়ের পথে। সভাপতি পদে অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল, সহসভাপতি অ্যাডভোকেট মনজুর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.স.ম মোস্তাফিজুর রহমান মনু, যুগ্নসম্পাদক অ্যাডভোকেট সনজয় কুমার মিত্র, অ্যাডভোকেট তরিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট বণি আমিন বাকলাই, সম্পাদক ভিজিলেন্স অ্যাডভোকেট মো. মাহাবুবার রহমান তালুকদার, সম্পাদক লাইব্রেরি অ্যাডভোকেট খান হাফিজুর রহমান, সম্পাদক ভর্তি অ্যাডভোকেট মুহা. জাকারিয়া রহমান জিহাদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুল আলীম ও অ্যাডভোকেট মো. মোজাম্মেল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আ/রিফাত/আল-আমিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম