আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 6:38 pm || প্রকাশের তারিখ: January 19, 2020, 4:42 pm
বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতিঃ সভাপতি কাদির, সম্পাদক খোকা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক।। বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির উত্তর সাভারস্থের ত্রি-বার্ষিক নির্বাচন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয় জনাব আব্দুল কাদির, এবং সাধারন সম্পাদক নির্বাচিত হন সাংবাদিক জনান লোকমান হোসেন খোকা চৌধুরী।

শনিবার (১৮ ই জানুয়ারি) সমিতির সকল সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন জনাব আব্দুল কাদির, সহ সভাপতি পদে নির্বাচিত হন জনাব জাহাঙ্গীর আলম স্বপন, সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন জনাব লোকমান হোসেন খোকা চৌধুরী, যুগ্ন সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান মিজি, কোষাদক্ষ পদে মোঃ রফিকুল ইসলাম নির্বাচিত হন।

এবং সদস্য পদে নির্বাচিত হন,মোঃ রৌশন আলম, মোঃ সোলায়মান খান, মোঃ কামরুজ্জামান,মোঃ মজিবর রহমান,মোঃ আবুল হোসেন, মোঃ সিরাজুল ইসলাম মিলন, ও শাহ আলম।

এসময় বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব লোকমান হোসেন খোকা চৌধুরী বলেন, বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতি লিঃ একটি ভালোবাসার পরিবার, এই পরিবারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব অর্পিত হয়েছে আমার উপর,মহান আল্লাহুর রহমতে এবং সকলের সার্বিক সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে সদাপ্রস্তুত থাকবো,আশুলিয়ায় বসবাসরত বৃহত্তর কুমিল্লার মানুষদের আত্মিক বন্ধন সুদৃঢ় সমিতির সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম