আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:41 pm || প্রকাশের তারিখ: January 20, 2020, 7:15 am
আব্দুল মান্নানের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জানুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই নেতার মরদেহ নেওয়া হলে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাদের সঙ্গে নিয়ে মরহুমের কফিনে ফুল দেন শেখ হাসিনা। এর আগে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব আব্দুল মান্নানের প্রতি শ্রদ্ধা জানান।

বীর মুক্তিযোদ্ধা এই সংসদ সদস্যকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সশস্ত্র সালাম জানানো হয়। তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, হুহপসহ অন্যরা।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নানের প্রথম জানাজা হবে। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে মরদেহ আব্দুল মান্নানের সংসদীয় এলাকা বগুড়ার সোনাতলায় নেওয়া হবে। সেখানেও একটি জানাজা হবে। সারিয়াকান্দিতে হবে আরেকটি জানাজা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম