আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 12:44 pm || প্রকাশের তারিখ: January 20, 2020, 1:24 pm
কাউখালীতে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সেচতনতা শীর্ষক সেমিনার
কাউখালী সংবাদদাতা।। জেনে, বুঝে বিদেশ যাই-অর্থ, সম্মান দুটোই পাই এই শ্লোগনাকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ সভকক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সেচতনতা শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, পিরোজপুর টিটিসি’র অধ্যক্ষ মোঃ মাহমুদ হোসেন, ইন্সট্রাক্টর সাদেকুর রহমান, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, যুবউন্নয়ন কর্মকর্তা জুলহাজ কবির, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মহসিন, কৃষি কর্মকর্তা আলী আজিম, মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার প্রমুখ। সেমিনারে বিভিন্ন শ্রেনী পেশার ৭০জন প্রতিনিধি অংশ গ্রহণ করে।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম