আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:36 pm || প্রকাশের তারিখ: January 20, 2020, 1:38 pm
শেরপুরের নকলায় মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ
শেরপুর সংবাদদাতা।। শেরপুরে বেসরকারি ব্যাংক (রূপালী ব্যাংক লিমিটেড, জামালপুর আঞ্চল ’র অর্থায়নে নকলা উপজোলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-পরিজনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেলে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত¡রে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০০টি কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে, নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, রূপালী ব্যাংক জামালপুর অঞ্চলের ডিজিএম মনির উদ্দিন ভূইয়া, এজিএম মনোয়ার হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহজাহান, নকলা উপজেলার অষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।
ওইসময় উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-পরিজনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম