আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:35 pm || প্রকাশের তারিখ: January 20, 2020, 4:05 pm
শার্শার নাভারণে শেখ আকিজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
আসাদুর রহমান।। যশোরের শার্শার নাভারণে মরহুম শেখ আকিজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার নাভারণ বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার সার্বিক তত্বাবধানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেন, যশোর ৮৫-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। খেলায় ৮টি দল পর্যায় ক্রমে অংশ গ্রহণ করে ।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা সরদার অলোক, শার্শা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী বাস্ত্তুহারা লিগের সভাপতি আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।

আ/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম