আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:36 pm || প্রকাশের তারিখ: January 21, 2020, 8:17 am
ঝিনাইগাতীতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুর সংবাদদাতা।। শেরপুরের ঝিনাইগাতীতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় স্টেডিয়াম মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহরীয়ার পারভেজ প্রমুখ। শিক্ষক জহুরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করে।

পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।

আ/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম