আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:35 pm || প্রকাশের তারিখ: January 21, 2020, 8:29 am
ভারতে ২ বছর কারা ভোগের পর দেশে ফিরল ৩ বাংলাদেশি নারী 
শার্শা(যশোর)সংবাদদাতা।। অবৈধ পথে ভারতে যেয়ে মুম্বাই পুলিশের হাতে আটক ৩ বাংলাদেশি নারীকে ২ বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

সোমবার (২০ জানুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ  ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম আমাদেরবাংলাদেশ ডট কমকে জানান, অভাব-অনটনের  সংসারে ভালো কাজের আশায় দুই বছর আগে  বাংলাদেশি ৩ নারী সীমান্তের অবৈধ পথে দালালের খপ্পরে পড়ে ভারতের মুম্বাই যায়। সেখানে বিভিন্ন বাসা বাড়িতে কাজের এক পর্যায়ে সে দেশের পুলিশ তাদেরকে আটক করে।

পরে তাদের ভারতের মুম্বাই কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। সেখান থেকে সে দেশের নবজীবন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে। পরে দু'দেশের যোগাযোগের মাধ্যমে বিশেষ 'ট্রাভেল পারমিটে' তারা দেশে ফেরৎ আসে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে রাতেই তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ার যশোর এনজিও সংস্থার কো-অর্ডিনেটর আব্দুল মুহিত আমাদেরবাংলাদেশ ডট কমকে জানান, তাদেরকে থানা থেকে নিজ হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম