আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 4:41 pm || প্রকাশের তারিখ: January 21, 2020, 8:40 am
তাবিথের নির্বাচনি প্রচারণায় হামলা
আমাদেরবাংলাদেশ ডেস্ক। গাবতলীর বড় বাজারে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালেরনির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ
পাওয়া গেছে।

আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় গণসংযোগ করছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় পেছন থেকে হঠাৎ করে স্থানীয় এক কাউন্সিলর প্রার্থীর নেতৃত্বে তার সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

এক পর্যায়ে ইট তাবিথের শরীরে এসে পরে। এতে আহত হন তাবিথসহ বেশ কয়েকজন প্রচারকর্মী।

উত্তর সিটির ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ তাবিথের সমর্থকদের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম