আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 11, 2026, 5:35 pm || প্রকাশের তারিখ: January 21, 2020, 8:55 am
মেহেরপুরে পঁচা মাংস বিক্রির দায়ে এক কসাইয়ের ১০ হাজার টাকা জরিমানা
মেহেরপুর সংবাদদাতা।। মেহেরপুরে বাসি পঁচা মাংস বিক্রির দায়ে  বড় বাজারের শুকুর আলী নামের এক কসাইকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


অর্থ দণ্ডিত শুকুর আলীকে বাসি ও পঁচা মাংস বিক্রিকালে তাকে হাতেনাতে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের পুলিশ টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় বেশ কয়েদিন আগে জবেহ করা গরুর বাসি পঁচা মাংস বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সতত্যা প্রমাণিত ও কসাই শুকুর আলী অপরাধ স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের কাছে। পুলিশ তাকে আটক করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা পরিশোধ ও এমন কাজ থেকে বিরত থাকার মুচলেকা দিয়ে মুক্তি পায় কসাই শুকুর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম