আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 12:26 am || প্রকাশের তারিখ: January 21, 2020, 1:06 pm
ইবি ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ: সম্পাদকসহ আহত ২৫
ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সম্পাদকসহ ৫ জন গুরুগত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুর দেড় টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ক্যাম্পাসের বাইরে থাকেন। ক্যাম্পাসে অবস্থান করে আসছিল বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা। মঙ্গলবার সকালে শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ক্যাম্পাসে আসার সংবাদ পেয়ে ক্যাম্পাসে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয় বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা।

শাখা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক তাদের নেতাকর্মী ও বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করে। তারা বিশ্ববিদ্যালয়ের থানা গেট এলাকা থেকে মিছিল নিয়ে সড়ক হয়ে প্রধান গেটের দিকে এগোতে থাকে। এসময় ক্যাম্পাসে অবস্থান করা গ্রুপের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ফটকে আসলে উভয় গ্রুপের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে উভয় গ্রুপের নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠি, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র দেখা যায়। এসময় নেতাকর্মীরা তিনটি ককটেল বিস্ফোরণ করে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে কুষ্টিয়া মেডিক্যালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি ঘোষণার জন্য ক্যাম্পােসে যাই। কিন্তু আমার ক্যাম্পাসে পৌঁছানের আগেই আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে মিছিল বের করলে আমার ওপরও হামলা করা হয়।’
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম